বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ মন্ত্রীকে নিয়ে মানহানিকর বক্তব্যের ক্ষমা ১৫ দিনের মধ্যে চাইতে হবে বললেন আইনজীবী – মোঃ ইয়াসিন আরাফাত সম্রাট ঢাকায় আসার পথে সাংবাদিক আলম পলাশের গাড়িতে ডাকাতের হামলা ফেনীতে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রিটিশ রাজনীতিবিদ জাহাঙ্গীর ফিরোজ সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ, ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট হরিপুরে পরীক্ষায় ফেলকরে ছাত্রের আত্মহত্যা তথ্য অধিদপ্তর শুধু মাইকিং অধিদপ্তরে পরিনত হয়েছে – সাংবাদিকদের একক অধিদপ্তরে রূপান্তরের দাবি সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি ঝিনাইদহে আটক সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি, কনডেম সেলে রাখার অভিযোগ ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি – জামিন না মঞ্জুর রায়পুরে প্রতারণার অভিযোগে চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

পানি সম্পদ মন্ত্রীকে নিয়ে মানহানিকর বক্তব্যের ক্ষমা ১৫ দিনের মধ্যে চাইতে হবে বললেন আইনজীবী – মোঃ ইয়াসিন আরাফাত সম্রাট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

বিশেষ প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রীকে নিয়ে মানহানিকর বক্তব্য :নাসিরুদ্দিন পাটোয়ারীকে ১৫ দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে! আইনজীবী মোঃ ইয়াছিন আরাফাত সম্রাট

‎পানি সম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে নিয়ে দেওয়া বক্তব্যকে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর দাবি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে ১৫ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে।
‎
‎মঙ্গলবার (৩ নভেম্বর) জেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বপ্রাপ্ত সহ-দপ্তর সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহমুদুর রহমান মিশন ভূঁইয়ার পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইয়াছিন আরাফাত (সম্রাট) এ নোটিশ পাঠান।
‎
‎নোটিশে বলা হয়, সম্প্রতি ঢাকার একটি জনসভায় বক্তব্য দেওয়ার সময় পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে উদ্দেশ্য করে আপত্তিকর ও ভিত্তিহীন মন্তব্য করেন নাসির উদ্দিন পাটোয়ারী। তাঁর বক্তব্যের একটি অংশে বলা হয়, ‘এই যে সন্ত্রাসী গোষ্ঠী আছে… জায়গায় এ্যানী চৌধুরীর ফোন কল যায় না, যে আমারে টাকা পাঠায়।’
‎
‎নোটিশে দাবি করা হয়, বক্তব্যটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, মনগড়া ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। গত ৩০ অক্টোবর ‘চ্যানেল ২৪’সহ বিভিন্ন গণমাধ্যম, অনলাইন নিউজপোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্যটি প্রচারিত হয়। এতে মন্ত্রীর ব্যক্তিগত মর্যাদা ও সামাজিক সুনাম ক্ষুণ্ণ হয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়।
‎
‎নোটিশে আরও বলা হয়, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এবং একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তাঁর বিরুদ্ধে এ ধরনের বক্তব্য ১৮৬০ সালের দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারায় মানহানির অপরাধের পর্যায়ে পড়ে বলে নোটিশে দাবি করা হয়েছে।
‎
‎নোটিশ পাওয়ার পরবর্তী ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট বক্তব্য প্রকাশ্যে প্রত্যাহার এবং মন্ত্রীর কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানানো হয়েছে। অন্যথায়, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে প্রচলিত আইন অনুযায়ী উপযুক্ত আদালতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin