রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯১ Time View

নজির আহম্মদ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন সভাপতি ও রহমত উল্লাহ বিপ্লব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দিনব্যাপী জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে দিবাগত রাত ২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এ কে এম হুমায়ুন কবীর ফলাফল ঘোষণা করেন।

বিজয়ী সভাপতি জসিম জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং সাধারণ সম্পাদক বিপ্লব সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক।

নির্বাচিত অন্যরা হলেন, সহ-সভাপতি এ কে এম তৌহিদুর রহমান, মো. আবুল খায়ের, সহ-সম্পাদক ইমরান হোসেন মাছুম, মোহাম্মদ নুর হোসেন মিন্টু, পাঠাগার সম্পাদক নুর উদ্দিন সুজন, সাংস্কৃতিক সম্পাদক মো. জুলহাস, অডিটর তারেক আল আমিন রিশাদ, সদস্য জামাল উদ্দিন, আবদুল আহাদ শাকিল পাটোয়ারী, আশিকুর রহমান, ইয়াহইয়া সোহাগ, আরিফুল ইসলাম ও আনোয়ার হোসাইন সুজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin