তপু রায়হান রাব্বি, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের তারাকান্দায় বিদ্যুতের তার ভাগাভাগি নিয়ে কিল-ঘুষির ঘটনায় মহরম আলী নিহতের ১২ ঘণ্টার মধ্যে ঘটনায় জড়িত আসামি আবুল হাসেমকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামি আবুল হাসেন(৬০) উপজেলার কামারিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের মোঃ বাখির উদ্দিন এর ছেলে।
এলাকা ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার কামারিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের নিহত মহরম আলী এবং তার চাচাতো ভাইয়েরা মিলে এক কিলোমিটার বিদ্যুতের তার কিনে দীর্ঘদিন যাবৎ বাড়িতে বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে আসছিল।
এখন নতুন বিদ্যুতের তারে বাড়িতে সংযোগ আশায় পুরাতন তারটি ভাগাভাগি করতে যান মহরম আলী। এসময় পুরাতন বিদ্যুতের তারের ভাগাভাগি নিয়ে আপন চাচাতো ভাই উমর ফারুক(৩৫) ভাতিজা আবু বক্কর(৪০) গং দের সাথে সোমবার দুপুর অনুঃ ২:৩০ মিনিটের দিকে কথা কাটাকাটির একপর্যায়ে হামলার শিকার হন মৃত উসন আলীর ছেলে মৎস্য ব্যবসায়ী মহরম আলী। হাতাহাতি এবং উপর্যুপুরি কিল ঘুষিতেই মারা যান মহরম আলী।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল খায়ের সোহেল বলেন, ঘটনারদিন আমি ঘটনাস্থল পরিদর্শন করি এবং লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করি । প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বিদ্যুতের তার ভাগাভাগি নিয়েই এ হত্যা কান্ডের ঘটনা ঘটেছে । তিনি আরও বলেন এ ঘটনায় ২৬ অক্টোবর রোজ মঙ্গলবার দিবাগত রাত অনুঃ ৩ টার দিকে পাশের বাড়ি লুকিয়ে থাকা আসামি আবুল হাসেমকে গ্রেফতার করা হয় এবং সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)