
তপু রায়হান রাব্বি, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ১১ নভেম্বর রোজ বৃহস্পতিবার সকাল ৮ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ২য় ধাপে ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে কয়েকটি কেন্দ্রে বিশৃঙ্খলা থাকে প্রশাসন কঠোর ভূমিকা পালন করায় শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়।
অত্র উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিজয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত (নৌকা) প্রার্থী ৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ৫ জন।
উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারী ফলাফলে চেয়ারম্যান পদে বিজয়ী ও নিকটতম প্রতিদন্ধী প্রার্থীরা হলেন, ভুবনকুড়া ইউনিয়নে আলহাজ্ব এম সুরুজ মিয়া নৌকা প্রতীক নিয়ে ৬ হাজার ৪১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধী স্বতন্ত্র প্রার্থী রমজান আলী জহির ঘোড়া প্রতীকে পেয়েছেন ৬ হাজার ১৪৩ ভোট। জুগলী ইউনিয়নে মোঃ ছামাদুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে ৪ হাজার ৭৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধী স্বতন্ত্র প্রার্থী মোঃ শফিকুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ৪ হাজার ১০৪ ভোট। গাজিরভিটা ইউনিয়নে মোঃ আব্দুল মান্নান নৌকা প্রতীক নিয়ে ৭ হাজার ৫৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধী স্বতন্ত্র প্রার্থী মোঃ দেলোয়ার হোসেন আনারস প্রতীকে পেয়েছেন ৪ হাজার ০৫৫ ভোট। বিলডোরা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ সাবজাল হোসেন খান আনারস প্রতীক নিয়ে ৩ হাজার১৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধী স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন মীর চশমা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮১৭ ভোট। শাকুয়াই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ইউনুস আলী খান ঘোড়া প্রতীক নিয়ে ৪ হাজার ৩৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধী স্বতন্ত্র প্রার্থী মোঃ নাজিম উদ্দিন চশমা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৯৫৬ ভোট। নড়াইল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ আনোয়ার হোসেন মানিক আনারস প্রতীক নিয়ে ৭ হাজার ৪২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধী মোঃ সাইফুল ইসলাম নৌকা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৩৪৮ ভোট। ধারা ইউনিয়নে তোফায়েল আহমদ বিপ্লব নৌকা প্রতীক নিয়ে ৭ হাজার ৩৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধী স্বতন্ত্র প্রার্থী মোঃ মিজানুর রহমান ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৪৯৬ ভোট। ধুরাইল ইউনিয়নে মোঃ ওয়ারিছ উদ্দিন সুমন নৌকা প্রতীক নিয়ে ৫ হাজার ৪৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধী স্বতন্ত্র প্রার্থী মোঃ রফিকুল ইসলাম বাদশা ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫ হাজার ১৭২ ভোট। আমতৈল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ শফিকুর রহমান ঘোড়া প্রতীক নিয়ে ৪ হাজার ৮৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধী স্বতন্ত্র প্রার্থী মোঃ আবদুল হান্নান আনারস প্রতীকে পেয়েছেন ৪ হাজার ০৮৪ ভোট। স্বদেশী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ ইরাদ হোসেন সিদ্দিকী অটোরিক্সা প্রতীক নিয়ে ৪ হাজার ৫৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধী স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল হাই আনারস প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১৪১ ভোট।
নির্বাচনের প্রাপ্ত ফালাফলের সত্যতা নিশ্চিত করেন উপজেলা নির্বাচন অফিসার জন কেনেথ রিছিল। তিনি বলেন, অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ভাবে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে বিরতিহীন ভাবে সকাল ৮ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করেন। অত্র উপজেলায় ২য় ধাপে ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্ধন্ধিতা করেছেন ৫২ জন । তার মধ্যে বাংলাদেশের আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ১০ জন, ওয়াকার্স পার্টি ১ জন, জাকের পার্টি ১ জন, ইসলামী আন্দোলন ৩ জন, স্বতন্ত্র প্রার্থী ৪২ জন। সংরক্ষিত (নারী) সদস্য পদে ১২৬ জন ও সাধারণ সদস্য (পুরুষ) পদে ৩৫০ জন প্রতিদ্ধন্ধিতা করেন। সর্বমোট ৫২৮ জন প্রার্থী প্রতিদন্ধীতা করেন।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, কয়েকটি কেন্দ্রের মাঝে বাহিরে বিশৃংখলা করতে চেয়েছিল কিছু লোক। কিন্তু কেন্দ্রের ভিতরে কোনো বিশৃঙ্খলা হয়নি। তবে নড়াইল ইউনিয়নের কুমুরিয়া পূর্ব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট মারার সময় দুইজনকে আটক করে নিয়ে যায় বিজিপির সদস্যরা বলে কুমুরিয়া সঃ প্রাঃ বিদ্যাঃ কেন্দ্র থেকে স্থানীয়রা জানান।
নির্বাচনীয় কেন্দ্র থেকে বেশ কিছু প্রার্থীগণ এবং জনগণ সাংবাদিক তপু রায়হান রাব্বি কে বলেন, কিছু লোক জালভোট মারার পরিকল্পনা করলেও প্রশাসন কঠোর হওয়ায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়। এমন সুন্দর, সুষ্ঠু ও বিশৃংখল মুক্ত নির্বাচন উপহার দেওয়ায় প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)