
তপু রায়হান রাব্বি, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
যুবসমাজকে মাদক, জুয়া সহ বিভিন্ন অপরাধ জনিত কার্যকলাপ থেকে বাঁচানোর লক্ষ্যে হিরো আতিক মটরস্ বিভিন্ন আয়োজন করে আসছেন । লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় যেন সবসময় লিপ্ত থাকে। নানান অপরাধ জনিত কাজে যেন লিপ্ত না হয় যুবকরা। তারই ধারাবাহিকতায় এবারের আয়োজন ছিলো T-20-WorldCup খেলা নিয়ে ।
T-20-WorldCup কুইজ প্রতিযোগিতার (বাংলাদেশ বনাম ইংল্যান্ড) এবং (বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ) ম্যাচের কোন দল হবে বিজয়ী তা কমেন্টে লিখতে হবে। পরে বিজয়ী দলের সমর্থকদের কে লটারির মাধ্যমে করা হবে চারজনকে বিজয়ী।
আর সেই বিজয়ীদেরকে বাছাই করার জন্য অনুষ্ঠিত হয়েছে ১লা নভেম্বর রোজ সোমবার সন্ধ্যা ৭ টায় স্বনামধন্য ফুলপুর হাসপাতাল রোড, বালিয়া মোড় হিরো আতিক মটরস্ শোরুমে এ লটারির আয়োজন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শরিফ আহমদ এমপি মহোদয়ের একান্ত প্রতিনিধি ফুলপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান হাবিব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক এবং ফুলপুর অনার্স স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন এর প্রধান উপদেষ্টা, সবুজ ফুলপুরের স্বপ্নদ্রষ্টার কারিগর মোঃ আকবর আলী আহসান ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ফুলপুর প্রেসক্লাবের সম্মানিত সভাপতি, যুগান্তর প্রতিনিধি মোঃ নাজিম উদ্দিন, ফুলপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক ও গৃহায়ন গণপূর্ত প্রতিমন্ত্রী জনাব শরিফ আহমদ এমপি মহোদয় এর ফুফাত ছোট ভাই মোঃ কামাল হোসেন, পৌরসভার ৩ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর তাসনোভা নাসরিন নিশু, বিশিষ্ট ব্যবসায়ীক ও ফুলপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আজাহারুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক , জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন ময়মনসিংহ জেলার আহ্বায়ক ও তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ তপু রায়হান রাব্বি, মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ আবু রায়হান, প্রচার সম্পাদক মফিদুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক বাহার উদ্দিন, সাংবাদিক শাকিব, সেচ্ছাসেবক রবিউল হক বাবু প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন হিরো আতিক মটরস্ এর পরিচালক ও ফুলপুর প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আতিকুর রহমান আতিক।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)