
রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০ সেশনের মাস্টার্স (এ- গ্রুপের) পরীক্ষা শুরু হয়েছে আজ।
বুধবার বেলা ১০ টায় পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে স্ব-শরীরে মাস্টার্স (এ- গ্রুপের) পরীক্ষা শুরু হয় শহীদুল্লাহ কলা ভবনের ৩০৫ নং রুমে।
একাধিক ছাত্র- ছাত্রীর অভিযোগের ভিত্তিতে জানা যায়,
উক্ত পরীক্ষায় হাতে লেখা ফটোকপি প্রশ্নে পরীক্ষা নেয় বিভাগের শিক্ষকরা। এদিকে হাতে লেখা অষ্পষ্ট প্রশ্নে পরীক্ষার হলে বসে বিপাকে পড়েছেন পরীক্ষার্থীরা।
পরীক্ষার্থীরা বলেন, দেশ যখন ডিজিটাল হচ্ছে সেই সময়ে আমাদের ডিপার্টমেন্ট আরো কলি যুগের অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। আমরা বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী যথেষ্ট পরিমান পরীক্ষার ফি প্রদান করেও আজ হাতে লেখা অস্পষ্ট প্রশ্নে পরীক্ষা দিতে হচ্ছে। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক বিষয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলেন, আমরা পরীক্ষার হলে ডিউটিরত শিক্ষক ও প্রশ্ন মডারেশন বোর্ডের সদ্স্য ড. আসাদুজ্জামান স্যারের কাছে প্রশ্নের মানের বিষয়ে জানতে চাইলে, তিনি বলেন, মনোযোগ দিয়ে পরীক্ষা দাও। আর শোনো তোমরা এটাকে ফেইসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করো না।
এদিকে স্কুল কলেজ (জেনারেল) থেকে আসা কয়েকজন পরীক্ষার্থী বলেন, এমনিতেই আমরা ভালোভাবে আরবি পড়তে পারি না তাতে আবার হাতে লেখা অস্পষ্ট প্রশ্নে আমরা পরীক্ষা দিচ্ছি। এসব অস্পষ্ট লেখা আমরা কিছুই বুঝতে পারছি না। জানিনা আমরা পাশ করতে পারবো কিনা।
দেশের স্বনামধন্য দ্বিতীয় বিশ্ববিদ্যালয়ের এমন অসচ্ছ প্রশ্নের মান নিয়ে গভীর ক্ষোভ ও সংশয় প্রকাশ করেছেন তারা।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)