নিজস্ব প্রতিবেদ : বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সাংবাদিকতার জগতে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী সংগঠন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গ করা সাংবাদিকদের মরোনত্তোর সম্মাননা প্রদানের উদ্যোগটি তাদের সমাজের প্রতি দায়বদ্ধতা এবং সাংবাদিকদের মর্যাদা রক্ষার প্রতিশ্রুতির এক অনন্য উদাহরণ।
বিএমএসএফ-এর উদ্যোগে ২২-২৩ ডিসেম্বর কক্সবাজারে অনুষ্ঠিতব্য বিজয় শোভাযাত্রা ও মিলনমেলায় এই সম্মাননা প্রদান করা হবে। এমন সাংবাদিক হত্যার ঘটনাগুলো সামনে এনে বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার লক্ষ্যে এটি একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।
আপনিও তথ্য সরবরাহ করে এই মহৎ উদ্যোগে সহযোগিতা করতে পারেন। বিএমএসএফ-এর এই প্রচেষ্টা শুধু সাংবাদিক সমাজেই নয়, সারা দেশেই একটি ইতিবাচক বার্তা প্রেরণ করবে বলে আমরা মনে করছি।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)