লক্ষ্মীপুর প্রতিনিধি : কমলনগর খাল দখলের দাবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার ও অনৈতিক সুবিধা আদায়ের অপচেষ্টার প্রতিবাদে লক্ষ্মীপুরে সংবাদ সম্মেলন করেছেন একভুক্তভোগী নারী।
শনিবার বিকেলে লক্ষ্মীপুর শহরের স্থানীয় চাইনিজ রেষ্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লক্ষ্মীপুর কমলনগর উপজেলা তোরাবগঞ্জ ইউনিয়নের মরহুম আবি আবদুল্যার মেয়ে ফারজানা আক্তার এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ফারজানা আক্তার বলেন, পৈতৃক সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে স্থাপনা তৈরী করতে গেলে বারবার হয়রানির শিকার হই।
জমিটি মুসারখাল পাড়ে হওয়ায় খাল দখলের অভিযোগে কয়েকটি নিউজ পোর্টালে সংবাদ পরিবেশিত হয়।
এ নিয়ে প্রশাসনিক জটিলতা নিরসন ও কাগজপত্র যাচাই করে খালের সিমানা নির্ধারণ করে স্থায়ী সমাধানের দাবী করেন ভুক্তভোগী নারী।
তিনি আরও বলেন, কিছু প্রভাবশালী ব্যক্তি কয়েকজন সংবাদকর্মীকে ভুল তথ্য দিয়ে সোস্যাল মিডিয়া প্রচার করে, এতে করে বারবার প্রশাসনিক ভাবে তিনি বাধার মুখে পড়েন।এখন মিডিয়ার ভাই ও প্রশাসনের কাছে আমার অনুরোধ। আপনারা আমার কাগজপত্র যাচাই করে আমার সম্পত্তির সীমানা ও খালের সম্পত্তির সীমানা করে দিলে, আমার নিমার্ণ কাজ চালিয়ে যেতে পারবো এবং হয়রানি থেকে মুক্ত হতে পারবো, এই প্রত্যাশা কামনা করি প্রশাসনের কাছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)