
গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :
প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২০, উদ্বুদ্ধকরণ সভা ফেনী জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে সোনাগাজী সদর ইউনিয়নের জেলেপাড়ায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব, বিশেষ অতিথি ছিলেন- উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার পাল, সোনাগাজী সদর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইমাম হোসেন গঠণ।
আজ থেকে সারাদেশে মা ইলিশ সংরক্ষণের জন্য ২২ দিন ইলিশ মাছ ধরা ও বিক্রিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ১৪ অক্টোবর বিকেলে, মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২০ এর উপলক্ষে মানুষকে সচেতনতার জন্য উদ্বুদ্ধকরণ সভা ও লিফলেট বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)