সাপাহার (নওগাঁ) প্রতিনিধি ; "হাসবে মানবতা জিতবে দেশ,গড়বো মোরা সোনার বাংলাদেশ" এই পতিপাদ্য নিয়ে গঠিত হওয়া স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন সাপাহার মাঊন ক্লাব আজ সমাজের বিভিন্ন শ্রেনী পেশার পেশাজীবিদের মাঝে জনসচেতনামুলক বক্তব্য সম্বলিত টিশার্ট বিতরণ করেন ।
সাপাহার সদর, তিলনা, শিরন্টি,গোয়ালা, আইহাই ইউনিয়নে একযোগে টিশার্ট বিতরন কার্যক্রম পরিচালিত করেন সাপাহার মাঊন ক্লাবের একঝাক উদ্যমী সমাজসেবী তরুন যুবক। ক্লাবের সভাপতি আব্দুস সামাদের তত্বাবধানে পরিচালিত টিশার্ট বিতরন কার্যক্রম বাস্তবায়িত করেন সাপাহার সদর ইউনিয়নের সভাপতি মিনহাজ, তিলনার সভাপতি নোমান, গোয়ালা ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম, শিরন্টি সভাপতি মোশাররফ এবং আইহাই সভাপতি মাসুদুর রহমানের নেতৃত্বাধীন স্বেচ্ছাসেবী সদস্যবৃন্দ ।
মাঊন ক্লাবের অন্যতম নীতিনির্ধারক সেক্রেটারী প্রভাষক আব্দুর রশিদ বলেন " মাঊন ক্লাব আর্তমানবতা ও সমাজ সেবায় সদা নিয়োজিত প্রাণ। কিছুদিন আগেও প্রায় একশো টিশার্ট বিতরন করা হয়েছিলো, তারই ধারবাহিকতায় আরো পাঁচশ টিশার্ট বিতরন করা হলো । ভবিষ্যৎতে আরো যুগোপযোগী কর্মসুচী নিয়ে মাঊন ক্লাব সমাজের পাশে থাকবে ইনশাআল্লাহ্ ।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)