
নজির আহম্মদ, লক্ষ্মীপুরঃ ভোট চুরির সাথে যেসব সরকারী কর্মকর্তা জড়িত তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসছে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আজ বিকালে লক্ষ্মীপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন। তিনি বলেন বিএনপির আস্থা জনগণের উপর, আওয়ামীলীগ জনগণের উপর আস্থা হারিয়ে সরকারী কর্মকর্তা র্যাব ও পুলিশের উপর নির্ভর করছে। জনগনের উপর তাদের বিশ্বাস নাই। তাই তারা নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পান। তিনি আরো বলেন শেখ হাসিনা আওয়ামীলীগ কে দেওলিয়া করে দিয়েছে। তিনি বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ভয় পেলে পুলিশ হত্যা গুমের পথ বেছে নিয়েছে।
বাংলাদেশের গনতান্ত্রিক আন্দোলনে ৯০ এর গন অভ্যুথানে শহীদ নূর হোসেন পর রাজপথে স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুল রহিম, ছাত্রদল নেতা নূর আলম ও যুবদল নেতা শাওন নিহত হয়েছে। তাদের রক্ত বৃথা যাবে না। দেশে গণতন্ত্র ফিরে আসবে।
লক্ষ্মীপুর জেলা বিএনপির আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, বিএনপির মিডিয়া সেলের আহবায়ক জহির উদ্দিন স্বপন, বিএনপির কেন্দ্রীয় নেতা আশরাফ উদ্দিন নিজান, নাজিম উদ্দিন আহমেদ, বিএনপির চট্রগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবে রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ন-আহায়ক হাছিবুর রহমান হাসিব, সদর থান বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ সহ প্রমুখ।
লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু'র বাসভবনে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে লক্ষ্মীপুরের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তারা বলেন সরকার গুপ্ত হত্যা ও হামলার খেলা শুরু করেছে। প্রশাসনিক নির্দেশে বিএনপি'র ওপর যাবতীয় হামলা হচ্ছে অভিযোগ করে বক্তারা সকল হত্যা, গুম, হামলার বিচার আইনীভাবে করা হবে বলে হুঁশিয়ারি দেন। একই সাথে বলেন বিএনপি খেলা শুরু করলে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবেনা।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)