
বিশেষ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের দালাল চক্রের হাতে জিম্মি হয়ে হয়রানির শিকার হতে হচ্ছে হাজারো রোগী। বিভিন্ন প্রাইভেট হাসপাতাল গুলোর মধ্যে দালালরা রোগিদের সদর হাসপাতাল থেকে ভাগিয়ে নিয়ে ভূয়া পরিক্ষা নিরিক্ষার নামে চলছে চাঁদাবাজি।দ
৭ই ফেব্রুয়ারি বুধবার হাসপাতাল প্রাঙ্গণ থেকে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) লক্ষ্মীপুর কার্যালয়ের সদস্যরা অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে এবং ভ্রাম্যমাণ আদালতে তাদের কে সোপর্দ করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, এদের মধ্যে ৫ জন দোষী সাব্যস্ত হওয়ায় তাদের প্রত্যেকের ১০ দিন করে কারাদণ্ড দিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচারক গণ তাদেরকে কারাগারে পাঠান।
আটককৃতরা হলেন, ওমর ফারুক (২৭), আমিনুল (২৩), রহমান আল আজাদ (৩৭), সুজন (২৩) ও আকরাম হোসেন (২৭)।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যথোয়াইপ্রু মারমা।
তিনি বলেন, ৯ জনকে আটক করে যাচাই-বাছাই করে ৫ জন দোষী সাব্যস্ত ব্যক্তি চিহ্নিত হয়েছে। তারা নিজেদের দোষ নিজ মুখে স্বীকার করেছে। দালাল চক্রদের সাজা ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি আরো জানান, প্রান্তিক জনগণ সদর হাসপাতালে চিকিৎসা সেবা নিতে এসে এদের হাতে বিভিন্ন ভাবে হয়রানির শিকার হচ্ছে প্রতিনিয়ত। তবে এই অভিযান চলমান থাকবে যতদিন না দালাল চক্র বন্ধ হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)