
আসিফ জামান, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সারাদেশে সরকার ঘোষিত সাত দিনের কঠোর লকডাউন বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ে মাঠে নেমেছে সেনাবাহীনি,বিজিবি ও র্যাব।
বৃহস্পতিবার(১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মাহবুবুর রহমান।
এর আগে সকাল থেকে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম এড়াতে কাজ করে যাচ্ছেন তারা।
জেলা প্রশাসক বলেন, কঠোর লকডাউন বাস্তবায়নে জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী(২প্লাটুন), বিজিবি(১প্লাটুন) ও র্যাব মোতায়ন করা হয়েছে। এছাড়াও জেলার বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়ন করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ যাতে ঘড় থেকে বের হতে না পাড়ে সে বিষয় নজর রাখা হচ্ছে। এছাড়া বাজারে যাতে কোন ভিড় না হয়, কোন স্থানে কেউ ভিড় না করে সেই বিষয়ে নজরদারি করা হচ্ছে।
এদিকে গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁওয়ে ২০০টি নমুনার পরীক্ষার ফলাফলে ১০৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে দুইজনের। এরমধ্যে সদর উপজেলায় ৬০ বছরের একজন মহিলা ও বালিয়াডাঙ্গী উপজেলায় ৫৫ বছরের একজন মহিলা।
ঠাকুরগাঁও জেলায় এখন পর্যন্ত ৩৩৮৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৯৯৭জন ও মৃত্যু ৮৩ জনের।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)