
নজির আহম্মদ, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন বলেছেন রায়পুর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও জনপ্রতিনিধিদের সাথে প্রশাসনের সম্পর্ক বৃদ্ধি রেখে সমন্বয় করে কাজ করা ও এলাকার সার্থে উপজেলা নির্বাহী অফিসার সাবরীন চৌধুরী ছিলেন অত্যন্ত তৎপর ও আন্তরিক।
তিনি বিগত করোনা পরিস্থিতিতে রায়পুরের মানুষের কল্যাণে যেভাবে ছুটে বেড়িয়েছেন ও কাজ করেছেন তা জনগণ স্মরণ করবে আজীবন। দুর্ণীতি ও হয়রানীমুক্ত উপজেলা পরিষদ গঠনে তিনি ভূমিকা রেখেছেন। নিজের এলাকার মত এই উপজেলাকে বিভিন্ন সমস্যা থেকে আগলে রেখেছেন।
বুধবার (২৭ অক্টোবর) সকালে রায়পুর পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার সাবরীন চৌধুরীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। গত ১১ অক্টোবর তাকে রায়পুর উপজেলা থেকে প্রধানমন্ত্রী কার্যালয়ের বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)’র উপ ব্যবস্থাপক হিসেবে বদলী করা হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদের সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান এডভাকেট মারুফ বিন জাকারিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইসমাইল খোকন ও পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট।
এসময় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি রাসেল ইকবাল, রায়পুর থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, বীরমুক্তিযোদ্ধা সফিউল্যাহ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আব্দুস সাত্তার প্রমূখ।
এসময় বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ ও জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী ইউএনও সাবরীন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। তিনি ২ বছর ২ মাস রায়পুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
রায়পুরে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন জেলার রায়পুর উপজেলার ১০নং রায়পুর ইউনিয়নের দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) বিকালে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু কর্ণারটির নাম ফলক উম্মোচন ও ফিতা কেটে শুভ উদ্বোধন করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।
উপজেলা নির্বাহী অফিসার সাবরীন চৌধুরীর পরিকল্পনা ও বাস্তবায়নে এবং ইউপি চেয়ারম্যান সফিউল আজম সুমনের সার্বিক সহযোগিতায় আধুনিক সুসজ্জিত বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন রায়পুৃর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, উপজেলা নির্বাহী অফিসার সাবরীন চৌধুরী, সহকারী কমিশনার ভূমি রাসেল ইকবাল, ইউপি চেয়ারম্যান সফিউল আজম সুমনসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
এসময় প্রধান অতিথি সুসজ্জিত বঙ্গবন্ধু কর্ণারটি পরিদর্শন করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)