
মোঃ খসরুনোমান সংগ্রাম,যশোর প্রতিনিধিঃ- যশোর-বেনাপোল নতুনহাট হাইওয়ে রোডের উপর থেকে ৫ কেজি ৮৪০গ্রাম ওজনের ৫০টি সোনার বারসহ মোঃতৌহিদুল ইসলাম (৪৩) ও মোঃ ইমরান হোসেন (৩৫) নামে দুই সোনা পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
শুক্রবার (১০ই ডিসেম্বর) বিকালে সন্দেহভাজন দুই ব্যক্তির দেহ তল্লাশী করে অভিনব কায়দায় প্যান্টের ভিতরে লুকিয়ে রাখা এ সোনারবার উদ্ধার করেন বিজিবি সদস্যগণ ।
আটককৃত আসামীরা হলেন নড়াইল জেলার কালিয়া থানার পুরুলিয়া গ্রামের মৃত খোকা মোল্লার ছেলে তৌহিদুল ইসলাম ও একই গ্রামের হারিয়াস সরদার এর ছেলে ইমরান হোসেন।
যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবি'র ভারপ্রাপ্ত অধিনায়ক মোঃ তৌফিক মাহমুদ জানান, বেনাপোল কোম্পানী সদরের কর্মরত সুবেদার আহসান হাবিব এর নেতৃত্বে একটি বিশেষ চোরাচালান বিরোধী টিম গোপন সংবাদের ভিত্তিতে ৫০টি সোনার বারসহ দুইজন পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত সোনারবার ও আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে এ কর্মকর্তা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)