
তপু রায়হান রাব্বি,ফুলপুর-তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ সারাদেশের নেয় ধর্ষণ সহ সকল নারী নির্যাতন প্রতিরোধে মহানগরী বিট পুলিশিং ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার আয়োজনে ও কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদারের সার্বিক সহযোগিতায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গতি ১৭ অক্টোবর রোজ শনিবার সকালে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি ময়মনসিংহের রেঞ্জ ডি.আই.জি. ব্যারিঃ হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপুর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি ও বিশেষ অতিথি ছিলেন গফরগাঁও এর সংসদ সদস্য ফাহিম গোলন্দাজ বাবেল এমপি।
সভায় প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেন, নারীরা কর্মশেষে তাদের কর্মস্থল থেকে নিরাপদে একজন সভ্য মানুষ হিসাবে ফিরবে এটাই আমাদের প্রত্যাশা। নারীরা ইজ্জত নিয়ে ঘরে ফিরবে শেখ হাসিনার সরকার সেই দায়িত্ব পালন করছে। সেই লক্ষে সরকার ধর্ষণের বিরুদ্ধে সর্বোচ্ছ শাস্তি ফাঁসির আইন করেছে। এই আইন কার্যকর করতে আইন শৃংখলা বাহিনীর প্রতি আহবান জানিয়ে। তিনি আরোও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল ক্ষেত্রে নারী নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলতে হবে।
সভায় রেঞ্জ ডিআইজি হারুন অর রশিদ বলেন, স্বাধীনতার চেতনায় সমৃদ্ধ সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। স্বাধীন দেশে নারীরা অসহায় নয়। সংবিধানে নারীর প্রতি বৈষম্য এবং সকল ক্ষেত্রে সমান অধিকার দিয়ে নারীদেরকে মর্যাদা দেয়া হয়েছে। ধর্ষণ ও নারী নির্যাতনের মত জঘণ্য অপরাধের শাস্তির জন্য ফাসির দণ্ড করা হয়েছে। তিনি বলেন, মনে রাখতে হবে নারী মায়ের জাত। মাকে যে কোন ভাবে রক্ষা করতে হবে। যে কোন মুল্যে ধর্ষণের মত ঘৃর্ণ অপরাধ নির্মুল করতে হবে। মুজিববর্ষে প্রতিটি থানায় নারী ও শিশু সহায়তা ডেক্স রয়েছে, যে কোন ঘটনায় ঐ ডেক্সে পরামর্শ নিন এবং পুলিশকে দ্রুত খবর দিন। এ জন্য ৯৯৯ এ ফোন দিন।
অনুষ্ঠানটি অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পীর সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিরঞ্জন দেবনাথ, অতিরিক্ত ডি.আই.জি ডঃ আক্কাস উদ্দিন ভুইয়া, ময়মনসিংহের পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডঃ গাজী হাসান কামাল, মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামূল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান অর্ধাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আমিনুল হক শামীম, সাধারণ সম্পাদক এড মোয়াজ্জেম হোসেন বাবুল, ইঞ্জিঃ নুরুল আমিন কালাম, এড আব্দুর রহমান আল হোসাইন তাজ, মুক্তিযোদ্ধা আঃ রব, আশরাফ হোসাইন, সাংবাদিক হারুন অর রশিদ, অধ্যাপক শিল্পী সাহা প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, মহিলা কাউসন্সিলর, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিট পুলিশিং, ইমাম, আইনজীবি সহ বিভিন্ন সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)