তপু রায়হান রাব্ব, ফুলপুর-তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলার জাতীয় তরুণ পার্টি ফুলপুর উপজেলা শাখার জাতীয় তরুণ পার্টির ফুলপুর উপজেলা আহ্বায়ক মো.উজ্জ্বল খানের সভাপতিত্বে ও ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম বুলেট এর সঞ্চালনায় ফুলপুর উপজেলা শাখার তরুণ পার্টির কর্মী সমাবেশ গতকাল ৩ অক্টোবর রোজ শুক্রবার বিকেলে ৪টায় ফুলপুর অডিটোরিয়াম প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা জাতীয় তরুণ পার্টির সভাপতি মাফিজুর রহমান বাবুল, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি নুর মোহাম্মদ নূরু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা জাতীয় তরুণ পার্টির সদস্য সচিব একেএম সিরাজুল ইসলাম যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম বুলেট।সমাবেশের উদ্বোধক ময়মনসিংহ জেলা জাতীয় তরুণ পার্টির আহবায়ক কাউছার আহমেদ।
উপজেলা তরুণ পার্টির আহ্বায়ক উজ্জ্বল খান তার বক্তব্যে বলেন। সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ যে উন্নয়ন করেছে বাংলাদেশের আর কোন সরকার তা করতে পারে নাই,পল্লীবন্ধুর উন্নয়ন দেখে আমি জাতীয় পার্টির রাজনীতি করতে উদ্বুদ্ধ হই।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন,জেলা জাতীয় পার্টির সাবেক সহ সভাপতি নূর মোহাম্মদ নূরু দপ্তর সম্পাদক ওয়াহিদুজ্জামান আরজু তারাকান্দা উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মাসুদ তালুকদার জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য আবুল কাশেম জেলা কমিটির যুগ্ম সম্পাদক পিন্স দুলাল শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিবুল্লাহ সদস্য সচিব এনায়েত হোসেন মন্ডল অধ্যাপক এমদাদুল হক খান হোসাইন মোহাম্মদ সরোয়ার সরকার হানিফ আপন ও ফুলপুর উপজেলা জাতীয় পার্টির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ১০নং বওলা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নাসির উদ্দিন তালুকদার সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুস ছালাম প্রমুখ।
ফুলপুর উপজেলা জাতীয় পার্টির তৃণমূলে সঠিক নেতৃত্ব না পাওয়ায় অনেক কর্মী নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। এছাড়া নেতাদের মধ্যে দ্বন্দ্ব আর কোন্দলে দল থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন কর্মী-সমর্থকরা।এই কর্মী সমাবেশের মাধ্যমে,কর্মী-সমর্থকদের মনোবল চাঙ্গা হলো।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)