
তপু রায়হান রাব্বি, ফুলপুর-তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুর পৌরসভার সাহাপুরে ধানক্ষেতের আইলে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে।
নিহত মহিলা হলেন, মৃত হামেদ আলীর স্ত্রী জামিনা খাতুন (৫৫)।
জানা গেছে, বাড়ির পাশের ধানক্ষেতের উপর দিয়ে বহমান বিদ্যুৎ সংযোগের স্পর্শে মৃত্যু জামিনার । তিনি গতকাল বুধবার সকাল দশটায় বাড়ি থেকে বেরিয়ে আসলে আর বাড়িতে ফিরেনি । ১৪ অক্টোবর রোজ বৃহস্পতিবার সকালে এলাকার লোকজন মৃত অবস্থায় তাকে ক্ষেতের আইলে পরে থাকতে দেখতে পায়। এ সংবাদ পেয় থানার পুলিশ এসআই বদিয়ার রহমান ও পৌরসভার মেয়র আমিনুল হক ঘটনাস্থলে আসেন । পরে লাশ পুলিশের হেফাজতে থানায় নেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)