তপু রায়হান রাব্বির, ফুলপুর -তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি : প্রতিদিনই ঘটে যাচ্ছে কোন না কোন উপজেলায় নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন ও ধর্ষণের পর হত্যা। পার পেয়ে যাচ্ছে ধর্ষণকারীরা। বাংলাদেশ গড়ে প্রায় প্রতিদিন তিন জনেরও বেশি ধর্ষণের শিকার হচ্ছে শিশু ও নারীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে উলঙ্গ করে নির্যাতন, সিলেট এমসি কলেজ হোস্টেলে নারী ধর্ষণসহ সারাদেশে নারী ও শিশু ধর্ষণ, হত্যা ও নির্যাতনের সাথে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবিতে ৮ অক্টোবর রোজ বৃহস্পতিবার বেলা ১১ টায় ময়মনসিংহের ফুলপুরে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ফুলপুরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ও সচেতন যুব সমাজ একত্রিত হয়ে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালন করেন। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা বলেন, সারাদেশে একের পর এক নারী নির্যাতন-ধর্ষণ-হত্যার মতো বর্বর ঘটনা ঘটেই চলেছে। এর প্রতীকার কোথায় ? বিচারহীনতা ধর্ষক ও খুনীদের আরও বেপরোয়া করে তুলছে। ঘরে-বাইরে, কর্মস্থলে, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে, পরিবহনে, কোথাও নারীরা নিরাপদ নয়।
আরোও বলেন, ধর্ষণসহ সকল নারী ও শিশু নির্যাতন, হত্যা, ধর্ষণের মতো ঘটনার অপরাধীদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমাদের সকলের দাবি সারাদেশে ধর্ষণ নির্যাতনে জরিত সকলকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। উপযুক্ত শাস্তি না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)