
তপু রায়হান রাব্বি, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ৮ সেপ্টেম্বর রোজ বুধবার রাতে ছেলের ধারালো দা'য়ের কুপে পিতা খুন। এই নিশংস হত্যাকাণ্ডটি ঘটে উপজেলার মোক্ষপুর ইউনিয়নের সাতাইডিঙ্গি গ্রামে।
জানা গেছে, নিহত ব্যক্তির নাম আলী হোসেন (৪০) । অনার্সে পড়ুয়া আরিফ হোসেনের দা'য়ের কুপে তার পিতা ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় এলাকায় শোকের মাতম বিরাজ করছে।
এলাকাবাসী ও ত্রিশাল থানা সূত্রে জানা যায়, প্রায় প্রতিদিনই কারনে-অকারনে আরিফ হোসেনের জন্মদাতা পিতা আলী হোসেন তার মাকে নির্যাতন করতো। এক পর্যায়ে ছেলে অতিষ্ঠ হয়ে রাগের বশবর্তী হয়ে তার পিতাকে দা দিয়ে কুপ দেয়। এতে ঘটনাস্থলেই পিতা আলী হোসেনের মৃত্যু হয়।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ঘটনার পর থেকেই আরিফ পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান চলছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)