
তপু রায়হান রাব্বি, ফুলপুর-তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ও সদস্যদের জন্য ইউনিয়ন পরিষদ প্রশাসনের ২ দিনব্যাপি অবহিতকরন কোর্স এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক।
২৭ অক্টোবর রোজ মঙ্গলবার উপজেলার তালদিঘী উচ্চ বিদ্যালয় হলরুমে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)'র উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, তারাকান্দা'র বাস্তবায়নে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের জন্য ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিতকরণ কোর্সের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসন মোঃ মিজানুর রহমান।
তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মোঃ ফজলুল হক, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন ও মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাঁকন, আরো উপস্থিত ছিলেন উপজেলার দশটি ইউনিয়নের সকল চেয়ারম্যানবৃন্দ ও সকল ইউনিয়ন পরিষদের ওয়ার্ডের সদস্যবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)