
নিজস্ব প্রতিবেদকঃ আগামী ২৩ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের মেম্বার পদের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন সমাজসেবক, গরিবের বন্ধু, ব্যবসায়ী শরিফ হোসেন।
আজ (১৭ নভেম্বর ) দুপুর বেলা লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাচন অফিস থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এসময় তিনি বলেন, আমার ওয়ার্ডের সাধারণ মানুষ ইউনিয়নের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ও অবহেলিত। তাই জনগণের কথা চিন্তা করে আমি মেম্বার পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। ওয়ার্ডবাসীর পাশে থেকে উন্নয়নের কাজ করে যাবো। এজন্য জনগণের সহযোগিতা একান্ত কাম্য, সবাই আমার জন্য দোয়া করিবেন। আমি যেন আপনাদের পাশে থেকে সব সময় কাজ করিতে পারি।সেই সঙ্গে মেম্বার পদে ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)