
জাহাঙ্গীর হোসেন সাগর,সাভার উপজেলা প্রতিনিধি: মানিকগঞ্জের পাঁচটি সরকারি কলেজে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মানিকগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক এসব কমিটি অনুমোদন করেন৷
নবগঠিত ওই কলেজগুলো হলো- সিংগাইর সরকারি কলেজ, সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ, সরকারি বিচারপতি নুরুল ইসলাম কলেজ, শিবালয় সদর উদ্দিন ডিগ্রি কলেজ এবং তালুকদার ডিগ্রি কলেজ।
সিংগাইর সরকারি কলেজে মোঃ তরিকুল ইসলাম ভুঁইয়া হানিফকে আহ্বায়ক এবং সাকিবুল হসান শাওন কে সদস্য সচিব করে ২১ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
মোঃ সিরাজুর রহমান খান (সজিব)কে আহবায়ক ও সাকিব খান অয়ন করে মোট ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজে।
সরকারি বিচারপতি নুরুল ইসলাম কলেজে ৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এই কমিটিতে সজল হোসেন আহ্বায়ক এবং মোঃ আল আমিন সদস্য সচিব।
এহসানুল হক (প্রতিক) কে আহ্বায়ক এবং মোঃ আজিজুল হক (আজিম) কে সদস্য সচিব করে শিবালয় সদর উদ্দিন ডিগ্রি কলেজে ১০ সদস্য বিশিষ্ট ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
এদিকে, ২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে তালুকদার ডিগ্রি কলেজে যেখানে আহ্বায়ক হয়েছেন মোঃ সঞ্চয় ফেরদৌস এবং সদস্য সচিব হিসেবে মোঃ সজিব হোসেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি রেজাউল ইসলাম খান সজীব ও সাধারণ সম্পাদক নুরশাদ উল ইসলাম জ্যাকি আহ্বায়ক কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)