
তপু রায়হান রাব্বি, ফুলপুর-তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ সদরে ট্রেনের নীচে কাটা পড়ে মা ও পুত্রের মৃত্যু হয়েছে।
এ ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার ১ নম্বর গেইটে ৩১ অক্টোবর রোজ শনিবার দুপুরের দিকে।
জানা গেছে, শনিবার দুপুরে ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের কলাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী ইয়াসমিন (২৮) এবং ৩ বছরের শিশু সানি মারাত্নক ভাবে ট্রেন দুর্ঘটনার স্বীকার হন।
এ ব্যাপারে ময়মনসিংহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মাজহারুল হক জানান দুপুর পৌনে ১ ঘটিকার সময় ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে। লাশ রেলওয়ে থানা পুলিশের হেফাজতে আছে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)