
তপু রায়হান রাব্বি, ফুলপুর-তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: "দূর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন" এ প্রতিপাদ্য সামনে রেখে ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলায় পৃথক পৃথকভাবে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক" দূর্যোগ সহনীয় বাসগৃহ" এর শুভ উদ্ভোধন অনুষ্ঠান উপভোগ ও আলোচনা সভা ১৩ অক্টোবর রোজ মঙ্গলবার উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
ফুলপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শীতেষ চন্দ্র সরকার। এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা, উপজেলা চেয়ারম্যন আতাউল করিম রাসেল, পৌর মেয়র আমিনুল হক, উপজেলা আওয়ামীলীগের সিনিঃ যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এমএ হাকিম সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহব্বায়ক সাবেক ভাইসচেয়াম্যন অধ্যাপক হাবিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার প্রাণেশ চন্দ্র পন্ডিত, ফুলপুর ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ প্রমুখ।
তারাকান্দায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস। এতে বক্তব্য রাখেন, তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফজলুল হক, উপজেলা শাখা আওয়ামীলীগের সাধারণ সম্পদক আলহাজ্ব মোঃ বাবুল মিয়া সরকার, ইউপি চেয়ারম্যান রেজাউল করিম দুদু, একটি বাড়ি, একটি খামার প্রকল্পের সময়ন্নকারী মোস্তাফিজুর রহমান প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম। এ সময় দুটি অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ অনেকেই।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)