
নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন লক্ষ্মীপুর (সদর) পৌরসভা’র নির্বাচনে ৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শাহাদাৎ হোসাইন সজীব মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ সদর উপজেলা নির্বাচন অফিসার স্বপন কুমার ভৌমিকের কাছে এ মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
শাহাদাৎ হোসাইন সজীব লক্ষ্মীপুর পৌর ৬ নং ওয়ার্ড বাঞ্চানগর গ্রামের দপ্তরী বাড়ির কৃতি সন্তান।
এসময় কাউন্সিলর প্রার্থী শাহাদাৎ হোসাইন সজীব বলেন, আমার ৬ ওয়ার্ডের সাধারণ মানুষ পৌরসভার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ও অবহেলিত। তাই জনগণের কথা চিন্তা করে আমি কাউন্সিলর পদে মনোনয়ন ফরম দাখিল করি। আমি ওয়ার্ডবাসীর পাশে থেকে উন্নয়নের কাজ করে যাবো। এজন্য জনগণের সহযোগিতা একান্ত কাম্য, সবাই আমার জন্য দোয়া করিবেন। আমি যেন আপনাদের পাশে থেকে সব সময় কাজ করিতে পারি।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)