
লালমনিরহাট প্রতিনিধিঃ শুভ নববর্ষ ১৪৩১ উপলক্ষে ও বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আর এ পহেলা বৈশাখে ২ নং মদাতী ইউনিয়ন সহ কালীগঞ্জ উপজেলার সকলকে শুভেচ্ছা জানিয়েছেন, ২নং মদাতী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহজাদা সেলিম।
ইউপি সদস্য শাহজাদা সেলিম বলেন,নববর্ষ উৎসবের মধ্যে জাতির আত্মচেতনা ও সাংস্কৃতিক পরিচয় নিহিত রয়েছে উল্লেখ করে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির সম্প্রীতির দিন, বাঙালির মহামিলনের দিন। এ দিন ধর্ম-বর্ণ নির্বিশেষে সমগ্র জাতি জেগে ওঠে নব – প্রাণে নব-অঙ্গীকারে। সারাবছরের দুঃখ-জরা, মলিনতা ও ব্যর্থতাকে ভুলে সবাইকে আজ নব-আনন্দে জেগে ওঠার উদাত্ত আহ্বান জানাই। বাঙালির আত্মপরিচয় ও শেকড়ের সন্ধান মেলে এর উদ্যাপনের মধ্য দিয়ে।
পহেলা বৈশাখের দিকে তাকালে বাঙালি তার মুখচ্ছবি দেখতে পায়। বৈশাখ আমাদের নিয়ে যায় অবারিত ভাবে বেড়ে ওঠার বাতায়নে, ঐতিহ্য ও সংস্কৃতির সমৃদ্ধিতে, অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে। পহেলা বৈশাখ নতুন ভাবনা, নতুন এক মাত্রা নিয়ে আসে আমাদের মাঝে। বিগত বছরের গ্লানি, পুরাতন স্মৃতি, দুঃখ-বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে আমরা এগিয়ে যাবো।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)