
মোঃখসরুনোমান সংগ্রাম,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের পৃথক অভিযানে ১শ’ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।
মঙ্গলবার রাতে বেনাপোল পোর্ট থানাধীন বারোপোতা গ্রাম ও পুটখালী ট্যাংকির মোড় হতে পৃথক অভিযানে ১শ’ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামীরা হলেন, বেনাপোল পোট থানাধীন পুটখালী জেলে পাড়া গ্রামের জামাল হোসেনের ছেলে মো:বাহার আলী (৩২) ও বারোপোতা গ্রামের হরিশ্চন্দ্রপুর গ্রামের ফকির আহম্মেদের ছেলে মো: আকবার আলী (৪২)।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে বারপোতা বাজার জামে মসজিদের সামনে থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আকবার আলীকে গ্রেফতার করা হয়। এদিকে অপর এক অভিযানে পুটখালী গ্রামের ট্যাংকির মোড় হতে ৫০ বোতল ফেনসিডিলসহ বাহার আলী নামে আরো একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)