মোঃ খসরুনোমান সংগ্রাম:- যশোরের বেনাপোলে ২২ হাজার ৩শ আমেরিকান ডলার,৫৭ হাজার সৌদি আরবের রিয়াল,১০ হাজার কানাডিয়ান ডলার, ৭২০ ভারতীয় রুপি ও বাংলাদেশী ৭হাজার ৪৩০টাকাসহ আশিক মিয়া (২৬) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। শনিবার দুপুর ৩টার দিকে বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আশিক মিয়া শরীয়তপুর জেলার জাজিরা থানার নুরুল হক মোল্লার ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একজন মুদ্রা পাচারকারী ভারত থেকে বিভিন্ন দেশের ডলার নিয়ে চেকপোস্ট এলাকায় অবস্থান করছে। এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে বিভিন্ন দেশের মূদ্রাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)