বিনোদন রিপোর্ট : ছোট বেলা থেকে গিটার আমার খুব পছন্দের একটি বাদ্যযন্ত্র, গিটারের আওয়াজ শুনলেই আমার মনের ভিতর এক ভিন্ন অনুভূতির সৃষ্টি হতো। এছাড়া আমার শৈশবের স্বপ্ন ছিল বড় হয়ে দেশের শীর্ষ গিটারিস্টদের একজন হবো,এবং বিশ্বমানের মিউজিশিয়ান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবো।
কথাগুলো সময়ের খুব জনপ্রিয় একজন গিটারিস্ট মোঃ শাহ আলীর। যিনি ইতিমধ্যে স্টেজ সহ রেডিও ও টেলিভিশনের বিভিন্ন প্রোগ্রামে গিটার বাজিয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন।
মোহাম্মদ শাহ আলীর জন্ম মৌলভীবাজার জেলার রাজনগর থানার হামিদপুর গ্রামে। মাত্র ১৪ বছর বয়স থেকে তিনি নিয়মিত গিটার বাজাচ্ছেন।
দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সিলেটের বিভিন্ন শিল্পীর সাথে তিনি ইতিমধ্যে স্টেজে গিটার বাজিয়েছেন, এবং সুনাম কুড়িয়েছেন অল্প বয়সেই।
মোহাম্মদ শাহ আলী গিটার শিখেন ওস্তাদ সাঈদের হাত ধরে, পরবর্তীতে নিজের চেষ্টায় একজন পেশাদার গিটারিস্ট হিসেবে নিজেকে শক্ত অবস্থানে ইতিমধ্যে নিয়ে এসেছেন।
শাহ আলী দেশের বিভিন্ন কণ্ঠশিল্পীদের সাথে স্টেজ শোতে গিটার বাজিয়েছেন,তার মধ্যে কণ্ঠশিল্পী ফিরোজ শাহ, ফজলু মিয়া, সুরুজ মিয়া, আব্দুল রউফ, আমির উদ্দিন, আব্দুল রহমান, রুমেল খান,আহমেদ চৌধুরী, সুদীপ্তা, হিমাংশু বিশ্বাস, সুরভী খান অন্যতম।
জানতে চাইলে মোহাম্মদ শাহ আলী বলেন,গিটার আর আমার সম্পর্ক বন্ধুর মত,গিটারের সাথে আমার জিবন মিশে আছে, যতদিন বেঁচে থাকবো সঙ্গীতের সাথেই থাকবো। সবার দোয়া ও ভালোবাসা চাই।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)