
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী জেলার আওতাধীন বাগমারা উপজেলার গোয়ালকান্দিতে প্রান্তিক মৎস চাষীদের নিয়ে একদিনের মৎস চাষ বিষিয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
৮ই অক্টোবর শনিবার সকাল ১০টায় বাগামারার গোয়ালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেয়ার ফিডের তামিম গ্রুপ এর আয়োজনে মাছ চাষের বিভিন্ন বিষয়ে আধুনিক প্রযুক্তি নির্ভর উৎপাদন এর বিভিন্ন দিক আলোচনা হয় এই কর্মশালায়। তামিম গ্রুপের এ জি এম ডাঃ শামসুল আলম মৎস চাষ সর্ম্পকে বিস্তারিত আলোচনা করেন।
রাজশাহীর বাগমারা সাধু পানির মৎস উৎপাদন প্রসিদ্ধ এলাকা, শুধু বাগমারা নয় পাশের প্রায় সব উপজেলাতে সমান পরিমানে মৎস উৎপাদন হয়ে থাকে।
এই মাছ চাষের উপরে মৎস ব্যবসায়ীদের তামিম গ্রুপ এর আয়োজনে এই একদিনের কর্মশালায় চাষীদের বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়।
সাধু পানির মাছ চাষের পাশাপাশি, গবাদিপশু-পাখি পালন সম্পর্কে নানান বিষয়ক দিক নির্দেশনা দেন এবং তাদের উৎপাদিত খাদ্যর বিভিন্ন দিক তুলে ধরেন তামিম গ্রুপ।
এ সময় উপস্থিত ছিলেন তামিম গ্রুপ এর সেলস ও মার্কেটিং পরিচালক মোঃ আরিফুর রহমান, এ জি এম জাহাঙ্গীর আলম, এ জি এম ডাঃ মোঃ রওশন আলম, এ জি এম ডাঃ শামসুল আলম সেলিম,সেলস অফিসার মাহাবুর রহমান ও রাহাত রহমান।
রাজশাহী এলাকার তামিম গ্রুপ এর ডিলার ময়েন উদ্দিন এর তত্ত্বাবধানে অত্র অঞ্চলের প্রায় ৮০ জন মৎস্য চাষীদের নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এই কর্মশালায় অংশগ্রহণ কারী বিশিষ্ট মৎসচাষীরা বলেন, এই কর্মশালায় এসে মৎস চাষ সর্ম্পকে অনেক তথ্য জানতে পারলাম আগামীতে এই তথ্য অনুযায়ী মাছ চাষ করে সফলতা লাভ করব ইনশাহআল্লাহ।
এসো সবাই "মাছ চাষে উৎপাদন বৃদ্ধি করি সমৃদ্ধি বাংলাদেশ গড়ি"।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)