
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী জেলার বাগমারা উপজেলার আওতাধীন গোয়ালকান্দি ইউপির সেনপাড়া গ্রামের হিন্দু সম্প্রদায় এর কালী মন্দির পুকুর জোড়পূর্বক দখলের অভিযোগ।
জানা যায়, সেনপাড়া গ্রামে কালি মন্দিরের নামে একটি পুকুর আছে। সেই পুকুরটি ৩টি অংশে বিভিক্ত। কালি মন্দিরের নামে রয়েছে পুকুরের মুল অংশ। অপর ২টি অংশ সেনপাড়া গ্রামের মসগুল পিতা-রাজ্জাক ও বেলাল পিতা -ওয়াহেদ।
উক্ত পুকুরটি হিন্দু সম্প্রদায়ের সাথে সমন্বয় না করে অপর পক্ষদ্বয় পুকুর ব্যবসায়ী আশরাফুল পিতা-আজাহার ও মোজাহার পিতা-দুবাই থান্ডাল কে গোপনে লিজ দেয়।
লিজ গ্রহিতা পুকুরে মাছ চাষ করতে আসলে হিন্দু সম্প্রদায়ের লোকজন নিষেধ করলে, তিনারা নিষেধ অমান্য করে এবং অশ্লীলভাবে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে গালিগালাজ করে ও তাদের প্রাণনাশের হুমকি দেন।
এতে নিরুপায় হয়ে সেনপাড়ার হিন্দু সম্প্রদায়ের পক্ষে শ্রী মিঠুন কুমার বাগমারা থানায় অভিযোগ দায়ের করেন এবং তিনি এ ব্যাপারে বলেন আমরা হিন্দু সম্প্রদায়ের পুকুর এর সঠিক ফায়সালা চাই।
এ ব্যাপারে বাগমারা থানা কর্মকর্তা বলেন, আমরা অভিযোগ পেয়েছি দ্রুুত তদন্ত করে এর একটি সুষ্ঠু সমাধান করব।
এ ব্যাপারে গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর সরকার বলেন, আমি সেনপাড়া হিন্দু সম্প্রদায়ের লোকজনার কাছ থেকে এ বিষয়টি শুনেছি এর একটি সুন্দর সমাধান করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
সেনপাড়া গ্রামের সুধীজনরা জানান, বর্তমানে পুকুর নিয়ে বেশ আলোচনা চলছে ও সম্প্রদায়িক দাঙ্গা ও বিশৃংখলা সৃষ্টি হতে পারে আমরা এর একটি সুষ্ঠুসমাধান করার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)