
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী জেলার বাগমারা উপজেলার ১৩নং গোয়ালকান্দি ইউনিয়নে জাতীয় শোক দিবস পালিত।
১৫ই আগষ্ট রোজ রবিবার সকাল ৮টায় বাগমারার ১৩নং গোয়ালকান্দি ইউপি কার্যালয়ে জাতীয় পতাকা, কালো পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সকল সদস্যদের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
গোয়ালকান্দি ইউপি অডিটোরিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনী সর্ম্পকে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর সরকার, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সদস্য প্রবীন রাজনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংক এর সাবেক ডেপুটি ম্যানেজার আব্বাস আলী মোল্লা, ইউপি সচিব আব্দুল বারিক,গোয়ালকান্দি ইউপি আওয়ামীলীগ এর সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল কাফি, রফাতুল্লাহ প্রাং, আমজাদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আঃ করিম মোল্লা, মজনু সাখিদার, নাজমুল হক, আনিসুর রহমান শেখ ও প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)