
নিজস্ব প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
২৭শে আগস্ট রোজ শনিবার বিকাল ৪টায় গোয়ালকান্দি দাখিল মাদ্রাসা মাঠে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে গোয়ালকান্দি ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক বকুল আলী খরাদীর সঞ্চালণায় ও গোয়ালকান্দি ইউপি আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে আরম্ভ হয়।
প্রধান অতিথী ছিলেন বাগমারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মাননীয় সাংসদ ইঞ্জিঃ এনামুল হক।
বিশেষ অতিথী ছিলেন রাজশাহী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, বাগমারা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন মজনু, গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর সরকার এবং উপস্থিত ছিলেন গোয়ালকান্দি ইউপি আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠন এর নেতৃবৃন্দ।
১৯৭৫সালের ১৫ই আগস্ট কালরাতে শাহাদত বরণকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্যের রুহের মাগফিরাত কামনা করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাসহ পরিবারের সকল সদস্যের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।
সভা শেষে অত্র এলাকায় দুস্থ, অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)