
নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী জেলার আওতাধীন বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদ চত্বরে সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ প্রকল্প শীর্ষক উদ্বুদ্ধকরণ ও গ্রাহক নির্বাচন সভা অনু্ষ্ঠিত।
৩রা অক্টোবর রোজ রবিবার বিকাল ৪টায় গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদ চত্বরে বাগমারা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের আয়োজনে বাগমারা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মিনারুল ইসলামের সঞ্চালনায় সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ প্রকল্প শীর্ষক উদ্বুদ্ধকরণ ও গ্রাহক নির্বাচন সভা অারম্ভ হয়। অত্র সভায় সভাপতিত্ব করেন গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর সরকার।
সভায় বক্তব্য রাখেন নাটোর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সিনিয়র জোনাল ম্যানেজার সোহরাব হোসেন, বাগমারা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সহকারি প্রকৌশলী আকরামুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন ঢাকা বাপবিবো পরিচালক পবিস মনিটরিং ও ব্যবস্থাপনা পরিচালন (পশ্চিমাঞ্চল) পরিদপ্তর মুকুল হোসেন তিনি বলেন বর্তমানে বিদ্যুৎ এর চাহিদা বাংলাদেশে ব্যাপকহারে বেড়ে গেছে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ আগামীতে অনেক কঠিন কাজ হবে ।
তাই আপনারা সৌর বিদ্যুৎ ব্যবহার করে কৃষি সেচ কাজ পরিচালনা করুন।
এই সেচ কাজ পরিচালনা করতে আমাদের সার্বিক সহযোগিতা সকল সময়ে অব্যহৃত থাকবে আপনারা ভূর্তুকি মূল্য সৌর বিদ্যুৎ পাবেন যাতে করে আপনারা বার্ষিকহারে লাভবান হবেন।
উপস্থিত ছিলেন গোয়ালকান্দি ইউপির সকল ইউপি সদস্য ও অত্র এলাকার সম্মানিত কৃষকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)