
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী জেলার বাগমারা উপজেলার ১৩নং গোয়ালকান্দি ইউপির শিবজাইট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নৌকা মার্কার নির্বাচনি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
আগামী ৫জানুয়ারী বুধবার বাগমারার ১৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
অত্র উপজেলার ১৩নং গোয়ালকান্দি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রতীক নিয়ে নির্বাচন করছেন গোয়ালকান্দি ইউনিয়নের ২বারের সফল চেয়ারম্যান আলমগীর সরকার।
এই নির্বাচনে নৌকা মার্কার বিজয়ের লক্ষে ১৫ ডিসেম্বর বুধবার বাদ মাগরিব ১৩নং গোয়ালকান্দি ইউনিয়নের ১নং কনোপাড়া ওয়ার্ডের শিবাজাইট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অত্র উঠান বৈঠকটি ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মকছেদ আলীর সভাপতিত্ব ও রাজশাহী জেলা পরিষদের সদস্য আবু জাফর এর সঞ্চালণায় আরম্ভ হয়। ওয়ার্ড আওয়ামীলীগ এর সাবেক সাধারন সম্পাদক জহুরুল হক মামুন,বীর মুক্তিযোদ্ধা আনিছুর রহমান, গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক রেজাউল হক রাজু মোল্লা, গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক ধর্ম বিষয়ক আব্দুল কাফি, গোয়ালকান্দি ইউপি আওয়ামীলীগ সহ সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা ও আব্দুস সালাম প্রাং, ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক বকুল হোসেন খরাদি, ইউপি আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলাম মোল্লাহ।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত গোয়ালকান্দি ইউপির নৌকার মাঝি আলমগীর সরকার তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাগমারার সাংসদ ইঞ্জিঃ এনামুল হক আমাকে যে নৌকা দিয়েছেন আগামী ৫জানুয়ারি আপনারা নৌকা মার্কাকে বিপুল ভোটে জয়ী করে গোয়ালকান্দি ইউনিয়নের উন্নয়নের অসমাপ্ত কাজ কে সমাপ্ত করার জন্য সুযোগ দিবেন এই আশাবাদ আপনাদের কাছে ব্যাক্ত করি।
কনোপাড়ার আপামর জনসাধরণ নৌকা মার্কাকে বিপুল ভোটে বিজয়ী করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)