
তপু রায়হান রাব্বি, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ "সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যু পরপরই নিবন্ধন" এই প্রতিপাদ্য শ্লোগান কে সামনে রেখে ময়মনসিংহের ফুলপুর-তারাকান্দা উপজেলায় পৃথক পৃথকভাবে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস -২০২১ইং উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দুই উপজেলাতেই ইউএনও মহোদয়ের সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ৬ অক্টোবর রোজ বুধবার বেলা ১১ টায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফুলপুরে উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুব রহমান (হাবিব), পৌর মেয়র মিঃ শশধর সেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শিক্ষা অফিসর শাহী দিলশাদ এলীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারসিন আক্তার, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মামুন অব - রশিদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সিহাব উদ্দিন খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাশার ভূঁইয়া, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আবুল বাসারসহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তা। এছাড়া উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিব কর্মচারী, সাংবাদিকবৃন্দ প্রমুখ। সাংবাদিকদের মাঝে বক্তব্য রাখেন, ফুলপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ নাজিম উদ্দিন প্রমুখ।
তারাকান্দার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজাবে রহমত এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাত শহিদ পিংকি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, ঢাকুয়া ও রামপুর ইউপি চেয়ারম্যান, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদ সচিববৃন্দ, ইউডিসি উদ্যোক্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সব শেষে ফুলপুর- তারাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউনিয়নের চেয়ারম্যান ও পৌর মেয়র মহোদয় এর হাতে পুরুষ্কার তুলে দেন ও সভার সমাপ্তি ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)