তপু রায়হান রাব্বি, ফুলপুর-তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুর উপজেলায় জাতীয় জন্মনিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে ৬ অক্টোবর রোজ মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু করে উপজেলা প্রাঙ্গণে বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষ করে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে সভায় ‘নাগরিক অধিকার করছে সুরক্ষণ, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন’ প্রতিপাদ্য বিষয়ে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, পৌর মেয়র আমিনুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ হাবিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, উপজেলা কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশিদুজ্জামান খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)