
তপু রায়হান রাব্বি,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৮ নভেম্বর রোজ বৃহস্পতিবার রাত আনুঃ ৯টায় যৌতুক মামলার সাজাপ্রাপ্ত আসামী ইব্রাহিম খলিল(৩২) কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ইব্রাহিম খলিল ফুলপুরের ছনধরা ইউনিয়নের লাউয়ারি গ্রামের মৃত আবুল কালামের পুত্র।
এসআই আশরাফুল আলম জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাজাপ্রাপ্ত আসামী ইব্রাহিম খলিল বাড়িতে অবস্থান করছেন। পরে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (মানবিক ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন স্যারের নির্দেশে একটি ফোর্স নিয়ে তাকে নিজ বাড়ি থেকে (দৌড়ে পালানোর সময়) গ্রেফতার করা হয়।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (মানবিক ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ২০০৯সালের যৌতুক নিরোধ আইনের ৪ ধারার ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং তিন হাজার টাকা বা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডপ্রাপ্ত আসামি ইব্রাহিম খলিল গ্রেফতার করা হয়েছে। সে এখন থানা হেফাজতে আছে। গ্রেফতারকৃত আসামিকে আগামীকাল ১৯ নভেম্বর রোজ শুক্রবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)