
তপু রায়হান রাব্বি, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুরে বৈদ্যুতিক খুটির টানা তারে বিদ্যুৎপৃষ্টে হয়ে এরশাদ আলী(৫৬)নামের একজনের মৃত্যু হয়েছে।
দূর্ঘটনাটি ঘটে ১৫ নভেম্বর রোজ সোমবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের পাইকপাড়া মোড় নিজ হোটেলে।
নিহত এরশাদ আলী উপজেলার কাজিয়াকান্দা গ্রামের মৃত খোরশেদ আলীর পুত্র।
ঘটনাস্থল থেকে জানা গেছে, এরশাদ আলী তার হোটেলের চুলোর সাথে (লাকড়ি রাখার স্থান) বিদ্যুৎ এর খুঁটির টানা তারের সাথে একটি বিড়াল লেগে গিয়ে চেচাতে থাকলে সে বিড়ালটিকে বাঁচাতে গিয়ে নিজেই বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এবিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (মানবিক ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতের অভিভাবক থানায় একটি লিখিত অপমৃত্যুর ডায়েরি করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)