
তপু রায়হান রাব্বি,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
"যেখানেই মাদক ও জুয়া, সেখানেই প্রতিরোধ "এ শ্লোগান কে সামনে রেখে ময়মনসিংহের ফুলপুর থানা পুলিশের পৃথক অভিযানে ৩ সেপ্টেম্বর রোজ শনিবার রাতে কুখ্যত ৫ জন মাদক ব্যাবয়ীকে মাদক সহ আটক করেছেন।
আটককৃতরা হলেন, উপজেলার ছনধরা কাশিগঞ্জ সুলতান মাহমুদ এর ছেলে আব্দুল্লাহ (৩৫), একই ইউনিয়নের দেওখালি গ্রামের ইমান আলীর ছেলে আহাম্মদ আলী (৩২)হালুয়াঘাটের ঘাসিগাঁও গ্রামের আকিকুল ইসলামের ছেলে মোশারফ পারভেজ(২০) একই গ্রামের মোঃ জৈমত আলী ছেলে মোঃ জাহাঙ্গীর আলম(২০) এবং বড়বিলা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে পলাশ মিয়া (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, পৃথক স্থান থেকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় উপজেলার হাটপাগলা নামক স্থানে মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রি করছে। অপর দিকে উপজেলার ছনধরা ইউনিয়নের ছয় মাইল নামক স্থান দিয়ে মাদকদ্রব্য নিয়ে যাচ্ছে আরো একটি দল। পরে তাৎক্ষণিক ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আল মামুন মহোদয়ের নির্দেশ মোতাবক এসআই জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে হাটপাগলা থেকে কুখ্যাত মাদক ব্যাবসায়ী আহাম্মদ আলী কে ১৫ পিচ ইয়াবা টেবলেট এবং আব্দুল্লাহ কে ২৫ পিচ ইয়াবা টেবলেট সহ আটক করেন।
অপর দিকে এসআই বকুল সাহা সঙ্গীয় ফোর্স নিয়ে ছয় মাইল নামক স্থানের রাসেল ইন্জিনিয়ারিং ওয়ার্কশপ এর সামনে পাকা রাস্তায় আসামিদের তল্লাশি করে ২০ পিচ ইয়াবা টেবলেট সহ মোশারফ পারভেজ, মোঃ জাহাঙ্গীর আলম এবং পলাশ মিয়াকে আটক করেন। পৃথক অভিযানে আটককৃত উবইকেই থানায় নিয়ে আসা হয়।
এ বিষয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আল মামুন সংবাদকর্মী তপু রায়হান রাব্বি কে জানান, পৃথক অভিজানে মাদক ব্যাবসায়ী ৫জন মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়। হাটপাগলা গ্রাম থেকে আহাম্মদ আলী ও আব্দুল্লাহর কাছ থেকে ৪০পিচ অপর দিকে ছনধরার ছয় মাইল নামক স্থান থেকে মোশারফ পারভেজ, মোঃ জাহাঙ্গীর আলম এবং পলাশ মিয়াকে ২০পিচ ইয়াবা টেবলেট সহ আটক করা হয়। পৃথক স্থান থেকে আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ৪ সেপ্টেম্বর রবিবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়। তিনি আরো বলেন ফুলপুর থানাকে মাদক ও জুয়া সহ বিভিন্ন অপরাধে জড়িত কার্যকলাপ থেকে মুক্ত রাখতে একান্তভাবে সকলের সহযোগিতা কামনা করছি।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)