
তপু রায়হান রাব্বি, ময়মনসিংহ প্রতিনিধিঃ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের চলছে দ্বিতীয় পর্যায়ে উঠান বৈঠক। নারীদেরকে স্বাবলম্বী এবং কুটির শিল্পের মাধ্যমে করা হচ্ছে উৎসাহিত। দেওয়া হচ্ছে বিভিন্ন প্রশিক্ষণ। তারই ধারাবাহিকতায় ময়মনসিংহে ফুুলপুরের ৯নং বালিয়া ইউনিয়নের বিলাসাটী গ্রামের চেয়ারম্যান বাড়িতে ২৮ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার বিকালে নারীদের নিয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
উক্ত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি, ফুলপুর থানার মানবিক ওসি মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা তথ্য কর্মকর্তা আইরিন আক্তার, সুলতানা প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)