
তপু রায়হান রাব্বি, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুরে বিদ্যুতের শর্ট সার্কিটের অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে ৪ অক্টোবর রোজ সোমবার রাত ৯টায় উপজেলার ফুলপুর সদর ইউনিয়নের আলেকদি এলাকায় বর্তমান চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলমের বাড়িতে। অগ্নিকাণ্ডে তার চাচাতো ভাইয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় গ্রামবাসী এবং ফায়ার সার্ভিসের দুই ইউনিটের ব্রিগেড সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ২ টি বসতঘর, ১ টি রান্নাঘর, ১ টি গোয়াল ঘরসহ হাঁস-মুরগি ও গোলার ধান পুড়ে ভম্মীভূত হয়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিসের সদস্যরা জানান।
অগ্নিকাণ্ডের ঘটনায় সার্বক্ষণিক খোঁজ খবর নেওয়া এবং সমবেদনা জানিয়ে ৫ অক্টোবর রোজ মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার। অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফুলপুর থানার মানবিক ওসি মোঃ আব্দুল্লাহ্ আল মামুন।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)