
তপু রায়হান রাব্বি, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে গর্তের পানিতে ডুবে জান্নাতুল নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত জান্নাতুল (২) উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের পুড়াপুটিয়া গ্রামের তাফাজ্জল হোসেনের ছোট মেয়ে।
জানা গেছে, ২৭শে সেপ্টেম্বর বুধবার সকালে জান্নাতুল বাড়ীর পাশের গর্তের পাড়ে গেলে এক পর্যায়ে সে সকলের অগোচরে গর্তের পানিতে পড়ে যায়। পরে জান্নাতুলকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে গর্তের পানিতে তার দেহ ভাসতে দেখে তাকে উদ্ধার করে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, উক্ত বিষয়ে জান্নাতুলের পরিবার থানা একটি সাধারণ ডায়েরি করেছেন ।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)