
তপু রায়হান রাব্বি,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
সৃষ্টিকর্তার কি লীলাখেলা সময়টা ভিন্ন থাকলেও একই মাসে, একই তারিখে জামালপুরের কৃতি সন্তান ময়মনসিংহের ফুলপুর থানার অফিসার ইনচার্জ জনাব, মোঃ আব্দুল্লাহ আল মামুন সাহেব ও উনার মেজু মেয়ে রাইসা মামনির ৩ জানুয়ারি ছিলো শুভ জন্মদিন। এ উপলক্ষে ফুলপুর প্রেসক্লাব, তাক্ওয়া অসহায় সেবা সংস্থা ও পুলিশের পক্ষ থেকে থানা প্রাঙ্গণে নানা আয়োজনের মাধ্যমে জন্মদিনের অনুষ্ঠান উদযাপিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) জনাব, দীপক চন্দ্র মজুমদার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব। এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আঃ মোতালিব চৌধুরী, সেকেন্ড অফিসার এসআই মোঃ মাহবুবুল আলম, এসআই মোঃ আশরাফুল ইসলাম, এসআই মোঃ সাইদুল হক, এসআই কবির আহমদ, এসআই জেনিফার আহমেদ সহ থানার অন্যান্য অফিসার ও স্টাফবৃন্দ।
সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি মোঃ নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক বিল্লাল হোসাইন, সাংবাদিক আজহারুল ইসলাম, মোখছেদুল হক দুলাল, আবু রায়হান, সেলিম রানা, বাহার উদ্দিন, মফিদুল ইসলাম, নুর হোসেন খান প্রমুখ।
এছাড়াও তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক এবং ফুলপুর প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক তপু রায়হান রাব্বি উপস্থিত ছিলেন।
পিতা ও মেয়ের দীর্ঘায়ু কামনা করে সকলেই উপস্থিত থেকে দোয়া ও শুভ কামনা জানান ।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)