
তপু রায়হান রাব্বি,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে ২০শে জুলাই বৃহস্পতিবার রহিমগঞ্জ ইউনিয়নের আওয়ামীলীগের আয়োজিত জনসভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি।
এসময় প্রধান অতিথি রহিমগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ও রহিমগঞ্জ হতে পরানগঞ্জ দেড় কিঃমিঃ পাকা রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এছাড়াও রহিমগঞ্জের বর্তমান চেয়ারম্যান একরাম হোসেন চৌধুরী (পান্না) সহ অনেকেই আওয়ামী লীগে যোগদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা এম. সাজ্জাদুল হাসান, এসিল্যান্ড অমিত রায়, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ফুলপুর থানার অফিসার ইনচার্জ (মানবিক ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হুমায়ুন কবীর, গ্রামাউসের নির্বাহী পরিচালক আব্দুল খালেক, পৌর মেয়র বাবু শশধর সেন, ইউপি চেয়ারম্যান একরাম হোসেন চৌধুরী পান্না, রহিমগঞ্জ ইউপি আঃলীগেঃ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ সরকার। বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম আকন্দ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইরশাদ হোসাইন লিমন ও সাধারন সম্পাদক তানিম আহমেদ শাওন প্রমুখ।
এছাড়াও জনসভায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ডের পদপ্রার্থী সহ সম্মানিত নেতৃবৃন্দ ও সরকারি-বেসরকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।
মন্ত্রী মহোদয়ের প্রতিনিধি ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক হাবিবুর রহমানের সঞ্চালনায় রহিমগঞ্জ ইউনিয়নের সকল পর্যায়ের নেতা কর্মীদের আন্তরিকতায় একটি প্রানবন্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)