
নজির আহম্মদ, লক্ষ্মীপুরঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার এন কে উচ্চ বিদ্যালয়, পালের হাট পাবলিক হাইস্কুলের শিক্ষকগন বৃক্ষ রোপন কার্যক্রম পালন করা হয়েছে।
আজ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষ রোপন কার্যক্রম উদ্ভোধন করেন স্কুলের প্রধান শিক্ষকগন। শিক্ষকেরা বলেন, বিশ্ব আবহাওয়া ও জলবায়ূ পরিবর্তনে বৃক্ষ বড় ধরনের ভূমিকা রাখতে পারে। বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষের ভূমিকা অতুলনীয়। আবহাওয়া, জলবায়ু পরিবর্তন এবং প্রভাবের বিভিন্ন দিক সম্পর্কে গঠনমূলক পরামর্শ দিয়েছেন। সঠিক কাজ গুলো করার কারণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বনেতাদের দৃষ্টি কেড়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেত্রীই নন, আজ তিনি বিশ্ব নেত্রী হিসেবে আবির্ভুত হয়েছেন। তার সফল নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এসময় তিনি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)