
এম এস সেলিম রেজা সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ- পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত দেশ গড়ার লক্ষ্যে অবিরাম কর্মরত স্বেচ্ছাসেবী সচেতন নাগরিকের প্লাটফর্ম এর নাম বিডি ক্লিন।
সাপাহার উপজলাকে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত করে গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে কয়েকজন শিক্ষার্থীকে সাথে নিয়ে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে কাজ করে যাচ্ছেন বিডি ক্লিন সাপাহারের একদল তরুন।
শিক্ষার্থীদের এমন কার্যক্রম দেখে সুশিল সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সকলে তাদের ধন্যবাদ এবং স্বাগত জানিয়েছেন।
পরিচ্ছন্ন সাপাহার গড়া ও মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা যাতে সাধারণ মানুষ যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে।
তারই ধারাবাহিকতায় "আমরাই পারি সাপাহারকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে" এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার বিকেল ৪ ঘটিকায় সাপাহার স্মৃতিসৌধের সামনে শপথ গ্রহনের পর তাদের দ্বিতীয় ইভেন্টের কার্যক্রম শুরু করে।
তরুন এ পরিচ্ছন্ন যোদ্ধারা সাপাহারের বিভিন্ন পয়েন্টে রক্ষিত ডাস্টবিন পরিস্কার করে।
শিক্ষার্থীরা সামাজিক দ্বায়বধ্যতা থেকে ইভেন্টের মাধ্যমে পরিচ্ছন্নতার কাজ করতে পেরে তারা নিজেরাও উচ্ছসিত এবং আনন্দিত।
শিক্ষার্থীদের পরিবারের সহযোগীতা এবং পরিচ্ছন্ন শহর গড়ার লক্ষ্যে তাদের এই কাজ তারা আনন্দ এবং উৎসাহের সহিত করছেন বলে জানিয়েছে শিক্ষার্থীরা।শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি এমন ইভেন্ট করে থাকেন।
শিক্ষার্থীরা কাজ শুরুর পূর্বে শপথ বাক্য পাঠের মাধ্যমে তাদের পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন। পরিচ্ছন্নতা অভিযান শেষে সাধরণ মানুষদের কাছে যেয়ে নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলার নির্দেশিকা প্রদান করেন এবং আবর্জনার বস্তা নির্দিষ্ট স্থানে রেখে আসেন।
সাপাহারবাসী এই পরিচ্ছন্ন যোদ্ধাদের সাধুবাদ জানিয়েছেন এবং পরিস্কার পরিচ্ছন্ন শহর গড়ে তোলার জন্য ধন্যবাদ দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)