লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা : লক্ষ্মীপুর সদর উপজেলার ২ নং দক্ষিণ হামছাদি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড গংগাপুর গ্রামের গণি মিঝি বাড়ির আবুল খায়েরের ছেলে কাওছার নামের এক ব্যাক্তি তার মা কিরন বেগমকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। এমন অভিযোগ পাওয়া গেছে কাওছার হোসেনের বিরুদ্ধে।
রোববার ১৪ জানুয়ারি রাত ৯টার দিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার হত্যার বিষয়টি কে নিশ্চিত করেছেন। তিনি ঘটনাস্থলে আছেন বলে জানান।
স্থানীয় ইউপি সদস্য মিজানুর করিম লিটন জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করছি। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি কাওছার নেশার টাকার জন্য তার মাকে কুপিয়ে হত্যা করে। এর আগেও কয়েকবার কাওছার তার মাকে মারধর করছে। কাওছার মাদকাসক্ত সাথে জড়িত। সেই তার মাকে হত্যার পর বাড়ির পাশে দোকানে এসে বলে, তার মাকে হত্যা করেছে। তাৎক্ষণিক জনগণ তাকে আটক করে পুলিশকে খবর দেয়।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক কাওছারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)