নিজস্ব প্রতিবেদক : খুলনার রূপসা সেতুর নীচ থেকে আজ রবিবার রাতে প্রবীন সাংবাদিক ওয়াহিদুজ্জামান বুলুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকার খুলনা প্রতিনিধি ছিলেন।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে দ্রুত মৃত্যু রহস্য উদঘাটনে রাষ্ট্রের কাছে আশা করছে।
ফোরামের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, নিত্য নতুন লাশের খবর শোনতে সাংবাদিক সমাজ আদৌ প্রস্তুত নন। সাংবাদিকরা রাষ্ট্রের কাছে বেতন ভাতা চান না, সুরক্ষা আইন চান, এরা কাজের নিরাপত্তা চান।
অতি সম্প্রতি রাজধানীর সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়। এর আগে চলতি মাসের ৭ আগস্ট গাজীপুরের তরুণ সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। একের পর এক সাংবাদিক হত্যা-নির্যাতনে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)